চট্টগ্রাম

চসিক মেয়রের অভিযোগের পর খুলশী থানার ওসিকে বদলি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের অভিযোগ তোলার কয়েক ঘণ্টা পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সিটিএসবিতে বদলি করা হয়। একই আদেশে আকবরশাহ ও চকবাজার থানাতেও ওসি পদে রদবদল আনা হয়।

‘পুরোনো যন্ত্রাংশ’ ঘোষণায় বন্দরে এল বিএমডব্লিউ ও হাফ-কাট ট্রাক
চট্টগ্রাম বন্দরে 'ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ রেসিং কারসহ বিভিন্ন গাড়ি আমদানির ঘটনা ঘটেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি কনটেইনার থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি ও ভিডিও করতে মানা
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি তোলা ও ভিডিও করা থেকে বিরত থাকতে বলেছে প্রতিষ্ঠানটি। নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার কথা বলে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চুয়েটে আন্দোলন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের ১৫তম দিনে চট্টগ্রাম শহরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা অচলাবস্থা দ্রুত নিরসনে

ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিদেশি অপারেটরকে এনসিটির ইজারা দেওয়ার চুক্তি প্রক্রিয়া বাতিলের দাবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনার জন্য আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে প্রস্তাবিত চুক্তির প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

চট্টগ্রাম বন্দর থেকে সরানো হলো বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী বিপজ্জনক রাসায়নিকের ৯টি কনটেইনার সরিয়ে নেয়া হয়েছে। আজ শনিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউজের উদ্যোগে কনটেইনারগুলো বন্দর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবেশসম্মত উপায়ে রাসায়নিক ভর্তি কনটেইনারগুলো ধ্বংস করা

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত ফখরুদ্দীন বাবলু (৬০) নগরীর চকবাজার হাজী মকবুল সওদাগর লেইনের বাসিন্দা। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাউজানে সন্ত্রাসী ধরতে গিয়ে ‘গোলাগুলি’, ১২ পুলিশ সদস্য আহত
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী ধরতে গিয়ে ‘গোলাগুলিতে’ ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ কদলপুর জয়নগর এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
চট্টগ্রামের বন্দর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নগরীর বন্দর থানার ২ নম্বর সাইট আদর্শ পাড়া এলাকায় আজ বুধবার সকালে এ হত্যার ঘটনা ঘটে।

চট্টগ্রামে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে কিশোর খুন
চট্টগ্রামের ওয়্যারলেস কলোনিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত হৃদয় দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করত। তিনি নগরীর খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ‘এমভি এপিজে শিরিন’ ও ‘এমভি এইচজি সিডনি’ নামের বাল্ক ক্যারিয়ার দুটির মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

শ্রমিককে মারধর: ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন চালু
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে প্রায় পাঁচ ঘণ্টা কনটেইনার ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার সরবরাহ সচল করা হয়েছে।

‘মাদক ব্যবসার আধিপত্য’ নিয়ে চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৯
চট্টগ্রামের বাকলিয়ায় ‘মাদক ব্যবসার আধিপত্য’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযানে চট্টগ্রামে একরাতে আটক ৩৫৪
‘কিশোর অপরাধ’ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৫৪ জনকে আটক করা হয়। গতকাল রোববার রাতভর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৪ জন কিশোরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিন কমিটি বাতিলের দাবি জনসংহতি সমিতির
পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয়, নির্বাহী ও পরামর্শক কমিটি বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি এড়িয়ে সরকার একতরফাভাবে তিনটি কমিটি গঠন করেছে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি গত ১০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত পার্বত্য

চুয়েটে উপাচার্য বদলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘প্রত্যাখান’ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

উপাচার্য বদলের প্রতিবাদে তৃতীয় দিনেও বন্ধ চুয়েট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি আজ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে আজ বৃহস্পতিবারেও চুয়েটে একাডেমিক, পরীক্ষাসংক্রান্ত ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।

বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাশেদ (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ।

