
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শ্রমিকদের বকেয়া বেতন ও গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) শ্রমিকরা। এতে দুই ঘণ্টার মতো বন্ধ থাকে টার্মিনালের কাজ।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এনসিটি ও সিসিটিতে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এতে টার্মিনাল দুটিতে কনটেইনার ওঠানামাসহ অন্যান্য কাজ বন্ধ হয়ে যায়।
পরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বেলা ১১টার পর শ্রমিকরা টার্মিনাল দুটিতে কাজ শুরু করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বন্দরের এনসিটি ও সিসিটিতে কাজ করলেও এখনো পাওনা পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি।
এনসিটি শুরু থেকে পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ার টেক লিমিটেড নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। তাদের সঙ্গে চুক্তি শেষে সেটি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চিটাগাং ড্রাইডক লিমিটেড পরিচালনা করছে। এরই মধ্যে সরকার এনসিটি পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করলেও তারা কাজ শুরু করেনি।
অপরদিকে, সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ার টেকের সঙ্গে নভেম্বরের শুরুতে চুক্তি শেষ হলেও নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় তারা এখনো সেটি পরিচালনা করছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম চরচাকে বলেন, “শ্রমিকরা বকেয়া বেতন ও গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে সকালে ঘণ্টাখানেকের জন্য এনসিটি ও সিসিটিতে কাজ বন্ধ রেখেছিল। পরে তারা কাজে ফেরে। তাদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।