শ্রমিক

ইউরোপজুড়ে জেনজিরা কেন আন্দোলন করছে?
ইউরোপের ২৫টিরও বেশি দেশে একযোগে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার তরুণ ও শ্রমিক। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাখাতে বাজেট সংকোচন, বেকারত্ব ও জলবায়ু সংকটের পাশাপাশি সামরিক খাতে ব্যয় বাড়ানোর প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে নিজ নিজ দেশের সরকারের ভূমিকা নিয়েও রয়েছে ক্ষোভ।

আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ
আশুলিয়ায় অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও চারটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”

কম মজুরি দিয়ে শ্রমিকদের ওপর দুর্নীতির বোঝা চাপানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
দেবপ্রিয় ভট্টাচার্য মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি দেশের মোট কর্মশক্তির প্রায় ৮০ শতাংশের প্রতিনিধিত্বকারী অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রতিও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

১ ডিসেম্বর থেকেই নিম্নতম মজুরি কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান
পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, ২ ঘণ্টা বন্ধ কনটেইনার ওঠানামা
শ্রমিকদের বকেয়া বেতন ও গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি শ্রমিকরা। এতে দুই ঘণ্টার মতো বন্ধ থাকে টার্মিনালের কাজ।

সাভার ও আশুলিয়ায় ফের শ্রমিকদের বিক্ষোভ, ৫০ কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছে পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ কারখানা চালুর দাবিতে স্মারকলিপি
চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চাকরি হারানো শ্রমিক-কর্মচারীরা। আজ সোমবার দুপুরে হাজারো শ্রমিক-কর্মচারী চট্টগ্রাম আদালত ভবন এলাকায় জড়ো হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে মুখোমুখি দুই পক্ষ
জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজি চালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ নিয়ে আগামী সোমবার (১৬ নভেম্বর) বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। এদিন মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার পাশাপাশি শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে

পোশাকখাতে অস্থিরতার নেতৃত্বে সংসদে প্রতিনিধিত্বকারী একটি দল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাক শিল্পে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, আমরা শুরুতেই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছি। সরকার একদিকে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে শ্রমিকদের কষ্ট কমাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।”

৬ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল করবে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ভাষ্য, দেশের চিকিৎসাব্যবস্থার এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো।

কড়াকড়ির প্রস্তাবে অস্ট্রেলিয়ার কৃষিখাতে শ্রমিক সংকটের শঙ্কা
অস্ট্রেলিয়ার কৃষি, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতি বিদেশি অস্থায়ী কর্মীদের ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে ওয়ার্কিং হলিডে ভিসা সীমিত করার প্রস্তাব নতুন প্রশ্ন সামনে এনেছে—অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ কীভাবে নিশ্চিত করবে অস্ট্রেলিয়া?

সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব পোশাক শ্রমিকদের
এর আগে মালিকপক্ষের পক্ষ থেকে ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা এবং অন্যান্য ব্যবসায়িক সুবিধাসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

সংবিধান সংস্কার বিতর্ক ও শ্রমিকদের জীবনবাজি রাখা আন্দোলন
যেই গণমানুষের জন্য গণঅভ্যুত্থান, জুলাই সনদ, গণভোট, ইত্যাদি- তারা যে ভালো নেই, সে কথা কি ট্রেজারি ও বিরোধীদলের সদস্যরা জানেন?

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষের মধ্যে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের আন্দোলন কি শুধুই ষড়যন্ত্র? পোশাক শিল্পের কাঠামোগত দুর্বলতা কোথায়?
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন শুরু হলেই ষড়যন্ত্র ও রাজনৈতিক ইন্ধনের মতো প্রসঙ্গ ঘুরেফিরে সামনে আসে। বকেয়া বেতন হোক কিংবা মজুরি বৃদ্ধি—রাস্তায় নেমে বিক্ষোভ করা ছাড়া যেন আর কোনো পথ খোলা থাকে না। খাত সংশ্লিষ্টরা এটিকে 'কাঠামোগত দুর্বলতা' বললেও প্রশ্ন ওঠে—সাড়ে চার দশকেও কেন এই খাতের উন্নতি

শ্রমিকদের অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না: বাণিজ্যমন্ত্রী
পোশাকশ্রমিকদের অসন্তোষের পেছনে কোন যৌক্তিক কারণ ছিল না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার সিলেটে সামাজিক সম্প্রীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিলে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে শ্রমিকদের মজুরি এত কম কেন?
বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ। তবে শ্রমিকদের ন্যূনতম মজুরির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এশিয়া ও প্রধান প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি অনেক কম। কোনো কোনো দেশে একজন পোশাক শ্রমিকের ন্যূনতম মাসিক বেতন বাংলাদেশের তুলনায় দ্বিগুনেরও বেশি।

‘ট্রেড ইউনিয়নের লিডার হতে গেলে কেন শ্রমিক হতে হবে না?’
ব্যবসায়ী মানেই চোর–এমন ধারণা আসলে কতটা ইতিবাচক? ট্রেড ইউনিয়নের নেতা হতে গেলে কেন শ্রমিক পরিচয় লাগবে না? বাংলাদেশে ব্যবসায়ীদের রাজনৈতিক ট্যাগ দেওয়ার একটা প্রবণতা আছে। এই প্রবণতার কারণে অনেক সময় সরকার বদলের পর বিভিন্ন কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।












