
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনে প্রস্তাবিত শ্রম আইনের বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির নাগরিকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পর্তুগালের নাগরিকরা মনে করেন, এই আইন শ্রমিকদের অধিকারকে হুমকির মুখে ফেলবে।
পর্তুগালের ডানপন্থী সরকার কর্মী ছাঁটাই, ছুটি কমানোসহ বেশকিছু পদক্ষেপ নিতে চাচ্ছে। এর মধ্যে গর্ভপাত হওয়া নারীদের ছুটি কমানোর বিষয়ও রয়েছে।
সরকার জানায়, পশ্চিম ইউরোপের দরিদ্র দেশগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম। দেশটিতে চাকরির নিয়োগ বাড়ানোর জন্য পদক্ষেপগুলো প্রয়োজন।
পর্তুগালের বৃহত্তম ইউনিয়ন সিজিটিপির প্রধান, সংস্কারগুলোকে দেশের শ্রমিকদের ওপর চালানো সর্বকালের সবচেয়ে ভয়াবহ আক্রমণগুলোর একটি বলে অভিহিত করেছেন। ইউনিয়ন ১১ ডিসেম্বর সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
ইউনিয়ন রয়টার্সকে জানিয়েছে, প্রায় এক লাখ আন্দোলনকারী লিসবনের মেইন এভিনিউয়ে অবস্থান করেছিল।
চিকিৎসা সরঞ্জাম সংস্থার কর্মী মিরিয়াম আলভেস রয়টার্সকে বলেন, “এই সংস্কারগুলো কর্ম পরিবেশ গঠনের ক্ষেত্রকে পেছনে নিয়ে যাবে এবং এটি চাকরির নিরাপত্তা সংকটের দিকে নিয়ে যেতে পারে।”
আন্দোলনকারীরা বেতন বৃদ্ধির দাবিও জানিয়েছেন। সরকারি তথ্যে দেখা যায়, গত বছর ৫০%-এর বেশি কর্মী মাসিক এক হাজার ইউরোর কম উপার্জন করেছেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।