
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।
আজ মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জে এমইবি গ্রুপ অব কোম্পানিজ (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঝটিকা মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল যুবক এ প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। এতে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
ভাঙচুরের পর শামসুল আলম সাংবাদিকদের বলেন, “খাতুনগঞ্জ বাংলাদেশের ব্যবসার প্রাণকেন্দ্র। আমাদের প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা এর সঙ্গে যুক্ত আছে।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির চরচাকে বলেন, “ঝটিকা মিছিল নিয়ে এসে একদল যুবক প্রতিষ্ঠানটিতে ভাঙচুর করে। স্থানীয়রা জানান, এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়েছে।”
ওসি বলেন, “এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১ ডিসেম্বর থেকেই নিম্নতম মজুরি কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান
পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।