
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার তাগিদ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো- কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলুর বরাতে এসব তথ্য জানিয়েছে বাসস।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়ালেখা করে তোমরা একদিন বড় হবে এবং বিভিন্ন পেশায় যোগ দেবে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আইনজীবী, কেউ বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই যাও না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।”
তারেক রহমান বলেন, “প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।”
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”
শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১ ডিসেম্বর থেকেই নিম্নতম মজুরি কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান
পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।