তারেক রহমান

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ভারতীয় কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে প্রকাশ করে হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া ওই বক্তব্যে তারেক রহমান কোনো দেশের নাম উল্লেখ করেননি বলেও স্পষ্ট করা হয়েছে।

অতীতে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, “অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতেও সরকার কাজ করবে জানান তিনি।

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আজ ৬২তম জন্মদিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন।

অগ্নিসন্ত্রাসীদের বলতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, “তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহীদ, আহত ও গুমের শিকার পরিবারের ১ হাজার জন যাবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণা রোধে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না তা জানতে চান। তিনি মনে করেন, সরকার কোন দেশে কত কর্মী নেবে এবং কত খরচ হবে তা প্রকাশ করলে সাধারণ মানুষ দালালদের প্রতারণা থেকে বাঁচবে।

বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার : প্রধানমন্ত্রী
দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে।

বিএনপির সংসদীয় দলের বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিন আজ বুধবার বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

দুটি নতুন থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

জলবায়ু বিনিয়োগ কর্মসূচিতে বাংলাদেশ পাবে ৩ কোটি ডলার
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন কর্মসূচি ‘অ্যারাইজ’ (ARISE) চালু করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। কর্মসূচিটির প্রথম পর্যায়ে বাংলাদেশ সর্বোচ্চ ৩ কোটি মার্কিন ডলার সহায়তা পেতে যাচ্ছে।

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক (কপ-৩১) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আজ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন আলবানিজ।

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



















