Advertisement
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

আওয়ামী লীগ নয়, লড়াই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আওয়ামী লীগ নয়, লড়াই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। ফাইল ছবি: রয়টার্স

আওয়ামী লীগ নয়, বর্তমান লড়াই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ভারত তার মাটি বাংলাদেশ বিরোধীদের ব্যবহারের সুযোগ দিচ্ছে।

Advertisement

আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ। নাহিদ দাবি করেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট গণহত্যকারী ছিল। তাকে দ্রুত ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।

Advertisement

বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তারেক রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিরোধীদলীয় হুইপ নাহিদ বলেন, বৈঠকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুর দণ্ডের রায় কার্যকরে সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি শরিফ ওসমান হাদীসহ সকল জুলাই যোদ্ধাদের ওপর যে হামলা হচ্ছে, এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে সকল রাজনৈতিক দলকে ঐক্যে পৌঁছানোর তাগিদ দিয়ে নাহিদ বলেন, ভারত একটি গণহত্যাকারী দলকে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। এটা এখন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই।