
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রক্ষমতায় বসে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সামনে আসে রাষ্ট্র সংস্কার, বিচার, নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের নানা প্রতিশ্রুতি। ওই সময়ে মব সহিংসতা, মাজারে হামলা-ভাঙচুর এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর থেকে জাদুঘর দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। কী আছে এই নতুন জাদুঘরে?

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। কেন একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী হিসেবে বেছে নিল ১১ দলীয় জোট, এর পেছনে উদ্দেশ্য কী? আর কারও নাম বিবেচনায় ছিল তাদের?

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই যোদ্ধাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবসটি উপলক্ষে আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে যুদ্ধাহত জ

ত্রয়োদশ সংসদ নির্বচানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান একশ জায়গায় ‘দেশ বিক্রি’ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লিগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল তরুণদের কেবল মিছিলকারী বা ভোটার হিসেবে না দেখে রাজনৈতিক নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, “বয়সের অজুহাতে তরুণদের দাবিয়ে না রেখে রাজনৈতিক দল ও সংগঠনে তাঁদের উপযুক্ত সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, “পরিবর্তন করতে হলে একটাই পথ, সেটা হলো— বিএনপি সরকারের পতন ঘটাতে হবে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। আজ সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে যে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষার সংস্কৃতি চালু করেছিলেন, বর্তমানে একটি নতুন দলের নেতারা সেই একই ধারার পুনরাবৃত্তি করছেন।

হবিগঞ্জের ঘটনাকে ছাত্রশিবিরের সদ্যসাবেক সভাপতি জাহিদুল ইসলাম ‘গুড প্ল্যান’ বলে অভিহিত করেছেন। রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক এ আলোচিত ঘটনাকে এনসিপির আলোচনায় আসার পরিকল্পনা হিসেবে তিনি দেখেছেন। স্থানীয় সরকার নির্বাচনেও দুই দলের আলাদা প্রার্থীর কথা শোনা যাচ্ছে।

হবিগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, এনসিপির জুলাই পদযাত্রায় দফায় দফায় বাধা দেওয়া হয়েছে। এনসিপির অভিযোগ বিএনপি ও ছাত্রদলের দিকে। ছাত্রদল বলছে এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটওয়ারীর উসকানিমূলক বক্তব্য স্থানীয় জনতা মানতে পারেনি। অন্যদিকে কেউ কেউ বলছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিএনপি টার্গেট করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গাজী সালাউদ্দিন তানভীরকে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর সচিবালয়ে প্রবেশ করে ডেপুটি কমিশনার নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় পাঠ্যক্রম ও প

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে গাড়িবহরে ফের হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “এ রক্তের প্রতিশোধ নেবো ইনশাআল্লাহ। এবং আজ থেকে আপনার ক্ষমতার পতন শুরু।”

দেশের অন্যান্য স্থানের মতো হবিগঞ্জেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে পালিত হতে পারত। কিন্তু সেটা হয়নি। সাভারের পর এটাই দ্বিতীয় অঘটন। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা দেওয়া, হামলা, গাড়ি ভাঙচুর ও আহত হওয়ার ঘটনায় প্রতিটি শান্তিকামী মানুষের মতো আমরাও উদ্বিগ্ন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে রাজপথে থাকা তরুণরা দেশের মানুষের কাছে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু মাত্র দুই বছর পর, সেই তরুণদের একটি অংশকে ঘিরেই দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক সংঘাত, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং সহিংসতার ঘটনা।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কানাইঘাটে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এর আগে সিলেটের গোলাপগঞ্জে সফরকালে ‘৫ মাইল’ এলাকাসহ দুটি স্থানে তারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এনসিপির নেতাকর্মীদের দাবি, স্থানীয় ছাত্রদল ও যুবদলের যোগসাজশে এই হামলা চালানো হয়

সিলেটের হবিগঞ্জে হামলার রেশ কাটতে না কাটতে ফের দু-দফা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর থেকে প্রথমে সিলেটের গোলাপগঞ্জ ও পরে পাঁচ মাইল এলাকায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পৃথক দুই স্ট্যাটাসে সারজ