Advertisement

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সাথে পদত্যাগ করবেন, তারেক রহমানকে প্রশ্ন নাহিদের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সাথে পদত্যাগ করবেন, তারেক রহমানকে প্রশ্ন নাহিদের
নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার রাস্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকেই বাছাই করতে হবে। তিনি বলেছেন, তারেক রহমান হেলিকপ্টারে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সম্মানের সাথে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন তা নিজেকেই ঠিক করতে হবে।

Advertisement

আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে রংপুর লংমার্চের শুরুর সমাবেশে নাহিদ এমন মন্তব্য করেন।

Advertisement

নাহিদ বলেন, ‘‘যারা অতীতে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আত্মাকুড়ে। তারেক রহমানকে নির্ধারণ করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন। তিনি কি হেলিকপ্টারে করে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সম্মানের-সহিত ক্ষমতা থেকে পদত্যাগ করবেন? আমরা জানি, এরশাদও অনেক সম্মানের-সহিত পদত্যাগ করেছিল। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।’’

সকাল ৮টায় ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ শেষ করে ১১ দলের নেতা-কর্মীরা লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। লং মার্চ তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে হয়ে গাজীপুরের ভোগরা বাইপাস রোডের পথসভায় যায়।