
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
মালয়েশিয়া সফর বাতিল করে শুধু অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
চরচা ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে চারজনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে এডিস মহাবাহী রোগ ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪ জনে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।

সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
মালয়েশিয়া সফর বাতিল করে শুধু অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বাংলাদেশ সময় আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মালিকদের প্রস্তাব ১৫৭০০ টাকা, ২২ হাজারে অনড় শ্রমিকরা
২০২৩ সালে সর্বশেষ তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা, আর মালিকপক্ষ প্রস্তাব দিয়েছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা। পরে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।