ঢাকা
বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার
বাংলাদেশের বাজারে নতুন করে স্যামসাং রেফ্রিজারেটরের বিস্তৃত রেঞ্জ এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন এই রেঞ্জে ছয়টি মডেল আছে, যেগুলোর ধারণক্ষমতা ২৭৫ লিটার থেকে ৭০০ লিটার পর্যন্ত।

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত
বাংলা সাহিত্যের দুটি স্বতন্ত্র ও পাঠকনন্দিত বই নিয়ে সম্প্রতি সাহিত্য আলোচনার আয়োজন করেছেন ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা ও ঢাকার রিডিং ক্যাফের সদস্যরা। পাঠচক্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্ল্যাসিক উপন্যাস ‘সোনালী দুঃখ’ এবং মঈনুল আহসান সাবেরের সংকলন ‘সেরা দশ গল্প’।

এই চিঠিটা মেসির জন্য, বাংলাদেশ থেকে
মেসির বিদায়ের আগে বাংলাদেশ থেকে লেখা একটি চিঠি। ২০১১ সালে ঢাকায় এসেছিলেন লিওনেল মেসি। তখন তার বয়স ২৪। এরপর কেটে গেছে ১৫ বছর। এই সময়ের মধ্যে বদলে গেছে মেসি, বদলেছে আর্জেন্টিনা, বদলেছে তাঁর খেলা। কিন্তু বাংলাদেশে কোটি মানুষের কাছে মেসিকে দেখার সেই বিস্ময় বদলায়নি।

মেসি, তবে ওই কথাই রইল...
লিওনেল মেসি, শেষবারের মতো আকাশি-সাদায়! জাতীয় দল থেকে অবসরের ঘোষণা তো আরও আগেই দিয়েছেন, বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা। আর কয়েক ঘণ্টা পর, বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায় মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামতে যাচ্ছেন।

কৌশলগত অংশীদারত্বে যেতে ৫-১০ বছরের যৌথ প্রকল্পের প্রস্তাব ইন্দোনেশিয়ার
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী পাঁচ থেকে ১০ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প নেওয়ার প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচলের সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাবও দিয়েছে দেশটি।

ঢাকায় লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি শুরু
স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। জনমনের নেতিবাচক ধারণা থেকে বের হতে এই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা শহরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকায়: রোড সেফটি ফাউন্ডেশন
সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু রয়েছেন। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকায়।

দেড় ঘণ্টার ব্যবধানে দেশে তিনবার ভূমিকম্পে অনুভূত
ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প সংঘটিত হয়।

‘সে সময়ের পুলিশ কমিশনার এক ঘোষণা দিয়া ঢাকা শহরটা ধ্বংস করে দিল’
ঢাকা শহরে পরিবহন খাতে বিশৃঙ্খলার মূলে সাবেক এক পুলিশ কমিশনারের একটি ঘোষণা ভীষণ প্রভাব ফেলেছিল। এ ছাড়া পরিবহন খাতে সবচেয়ে বড় সংকট চাঁদাবাজি। এই চাঁদা ভাগ হয়, জেলে থাকলে কম পায়, আর বাইরে থাকলে বেশি। ভাগ কখনো বাদ পড়ে না। ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয় না।

পুরান ঢাকার তাজ বিরিয়ানি কি আসলেই গ্লাসি বানায়?
খাওনদাওন-এর এবারের পর্বে আমরা গিয়েছি লালবাগের নবাবগঞ্জ রোডের তাজ বিরিয়ানি হাউজে, যেখানে প্রায় ৪০ বছর ধরে খাসির গ্লাসি পরিবেশন করা হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়—এখানে এই পদ ২৪ ঘণ্টাই পাওয়া যায় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। গ্লাসির স্বাদ, রান্নার ধরন, পুরান ঢাকার খাবারের ঐতিহ্য এবং এই পদটি এখন কতটা জনপ্রিয়—

‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু ৩ অক্টোবর, অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধিরা
ঢাকায় আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৌশলগত ফোরাম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। আয়োজক সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) এক প্রেস কনফারেন্সে এই বৈশ্বিক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউজ সিলগালা
প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল দুটি। তবে সরেজমিন তল্লাশিতে দেখা যায়, তারা মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত করে আসছিল। কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে অতিরিক্ত দুটি ওয়্যারহাউস চালু করে সেখানে বিপুল পরিমাণ শুল্কমুক্ত পণ্য মজুত রাখা হয়েছিল।

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়, সাধারণ যাত্রীরা যাবে কোথায়?
জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকার বাসের ভাড়া বাড়িয়েছে। তবে রাজধানীর বিভিন্ন পথে সরকার–নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এ নিয়ে বাসের চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে নিয়মিত।

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. শাহিন আলম (৪০) নামে এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাতের ঢাকা নারীর জন্য কতটা নিরাপদ?
জোবাইদা নাহারের মতোই ঢাকা শহরের অসংখ্য নারীর গল্প প্রায় একইরকম। দিনের আলোতে কর্মস্থলে গেলেও বাসায় ফিরতে হয় প্রতিদিন নিরাপত্তাহীনতার আতঙ্ক মাথায় নিয়ে। শুধু নারী হওয়ার কারণে রাস্তাঘাটে-গণপরিবহনে নানা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় প্রায় সবাইকেই।

রাড্ডা বা সালমান মুক্তাদির সরকারকে ফেলছে কোন গাড্ডায়?
সম্প্রতি দুটি ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে। দুটিই ঘটেছে রাজধানী ঢাকার মধ্যে। যেহেতু আমাদের দেশটা দিনশেষে অত্যন্ত রাজধানীকেন্দ্রিক হয়ে উঠছে দিনে দিনে, তাই এই দুই ঘটনা পুরো দেশের একটি ভয়ঙ্কর প্রতিনিধিত্বমূলক চিত্র হওয়ার পথে আছে। সংবাদমাধ্যম সূত্রে ঘটনাগুলো জেনে নেওয়া যাক।

রাতের ঢাকা কি সত্যিই নারীদের জন্য নিরাপদ?
ডয়েচে ভেলের ভিডিওতে মাশা ইসলাম রাতের ঢাকার নাইট মার্কেটকে নারীদের জন্য নিরাপদ হিসেবে তুলে ধরেছেন। তবে দেশের নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার সাম্প্রতিক পরিসংখ্যান সেই দাবিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়। নাইট মার্কেট, ভিড় ও রাতের শহরে নারীদের বাস্তব অভিজ্ঞতা কী বলছে?

জাসদ অফিসে আটক নাটকে সরকারের কী ‘সওয়াব’ হলো?
একই দিনে ঢাকা শহরে এতগুলো অঘটনের নজির নিকট অতীতে নেই। স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব থেকে শুরু করে স্টুডিওতে হামলা। চাঁদার দাবিতে অ্যাপার্টমেন্টে চড়াও হওয়া থেকে রাজনৈতিক দলের অফিসে সাঁড়াশি অভিযান। এর কোনোটা আইনের শাসনের সঙ্গে যায় না। গত বৃহস্পতিবার রাতে মিরপুর বিএনপির সাবেক এক নেতা ৫২ বছরের পুর

রাড্ডা সেন্টারে হামলা চালায় এক নারী এমপির মদদপুষ্টরা: পরওয়ার
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একজন নারী এমপির মদদপুষ্ট বিএনপির সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।



