Advertisement

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ১৭৪ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগে ১৬৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দুইজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং এ রোগে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।