Advertisement

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৮

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৮
দেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। ছবি: ইউএনবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ শিশু।

Advertisement

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৪৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৫২ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২। এই সময়ে ১ হাজার ৬৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।