Advertisement

প্রবাসীদের ভোটাধিকার না দিলে স্থানীয় সরকার নির্বাচনে যাবে না জামায়াত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রবাসীদের ভোটাধিকার না দিলে স্থানীয় সরকার নির্বাচনে যাবে না জামায়াত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: চরচা

প্রবাসী বাংলাদেশিদেরকে যদি ভোট দেওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না জামায়াতে ইসলামী। আজ রোববার এ কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে এক আলোচনা সভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

Advertisement

জামায়াত আমির বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে না এমনটা শোনা যাচ্ছে। আর এমন হলে জামায়াত নির্বাচনে অংশ নেবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, জীবনে প্রথমবারের মতো গত জাতীয় নির্বাচনের আগে প্রবাসী বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পেয়েছিলেন।

দেশের মাটিতে এখনো প্রবাসীরা যথাযথ সম্মান পান না বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি কাউকে কাউকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়েছে।

প্রবাসীদের অধিকার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তাদের বঞ্চিত করার প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এক মাস পর তাকে মুক্তি দেওয়া হয়।

এ ছাড়া, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নেওয়ায় ৫৪ জন বাংলাদেশি এখনো কারাগারে রয়েছেন বলে দাবি করেন তিনি।

২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া রয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।