নির্বাচন

ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন কি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও আধিপত্য প্রতিষ্ঠার নতুন অপপ্রয়াস? লাতিন অঞ্চলে মার্কিন আধিপত্যের ইতিহাসটা অনেক পুরনো। এবার ব্রাজিলের নির্বাচনে লুলা দা সিলভাকে হারানোর পেছনে কি মার্কিন ভূমিকা ছিল?

ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?
ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ধর্ম আগে, না রাষ্ট্র আগে–এই প্রশ্নটাই অবান্তর’
আবুল মনসুর আহমেদের ‘ধর্ম-শাসিত রাষ্ট্র, না রাষ্ট্র-শাসিত ধর্ম?’ লেখাটি দৈনিক ইত্তেফাক প্রতিকায় ১৯৭০ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। ওই বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বিখ্যাত সেই নির্বাচন, যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী।

আবারও গণভোট, আগেরটির কী হবে?
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিএনপি যে আশঙ্কা করেছিল, এক বছর পর সেই প্রশ্নই আবার সামনে এসেছে। তখন দলটি বলছিল, আগে গণভোটে সংস্কারের অনুমোদন নেওয়ার পর নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করলে ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী আবারও গণভোটের প্রয়োজন হতে পারে।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ ও সিআইএর ভূমিকা
ব্রাজিলের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ বহু দশক ধরে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে, যা বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনেও স্পষ্ট ভূমিকা রাখছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের পর বিশ্লেষণটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিদ্বন্দ্বিতা না করেও কীভাবে নির্বাচনে জয়ী হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো
ফ্লাভিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র তার বাবা বলসোনারো প্রকাশ্যে এমনকি ভার্চুয়ালভাবেও প্রচারণায় অংশ নিতে পারেননি। তারপরও পুরো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তার প্রভাব ছিল ব্যাপক।

নারীর নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে বিপ্লব নয় বিবর্তন’ নীতি সিইসির
নারীর নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশে ‘বিপ্লব’ নয়, ‘বিবর্তন’ নীতিতে এগোতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, এ ক্ষেত্রে দেশের সংস্কৃতি, মানুষের বিশ্বাস ও সামাজিক বাস্তবতা বিবেচনায় না নিয়ে হঠাৎ বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া

ব্রাজিলের নির্বাচনের প্রথম দফায় জয়ী ডানপন্থী ফ্লাভিও বলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে পেছনে ফেলে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো প্রথম দফায় জয়ী হয়েছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি।

মিষ্টির শূন্য আসনে যেভাবে হবে উপনির্বাচন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩। আইন অনুযায়ী, এই আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। তবে সাধারণ সংসদীয় আসনের মতো এ নির্বাচনে দেশের সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন না। আসনটি যে রাজনৈতিক দলের অনুকূলে বরাদ্দ ছিল, সেই দলের

মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা বলেন, “আমি এই দায়িত্ব সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ হবে।”

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি
নির্বাচনে অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৯৭টি আসন পেয়েছে। বিদায়ী সরকারের জোটসঙ্গী উদারপন্থী-মধ্যপন্থী ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেন্ডেন্টস (আরএনআই) ৬৬টি এবং রক্ষণশীল জাতীয়তাবাদী ইস্তিকলাল পার্টি ৬৫টি আসন পেয়েছে।

যে একনায়ক এআই দিয়ে দেশ বদলাচ্ছেন
এল সালভাদরের তরুণ প্রেসিডেন্ট নাইব বুকেলে। তিনি নিজের ভাবমূর্তি নিয়ে বেশ সচেতন। তিনি চান না, তাকে আর ১০ জন একনায়কের মতো মনে হোক। তাই তিনি শুধু ৬০ লাখ মানুষের দেশটির ‘ত্রাতা’ হিসেবে নিজেকে তুলে ধরছেন না, প্রযুক্তিনির্ভর একটি পরীক্ষাগারও গড়ে তুলছেন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

ঢাকার দুই সিটি নির্বাচন: বিএনপি হিসাব মেলাবে কীভাবে?
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে ক্ষমতাসীন বিএনপির বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের কেউ আগের নির্বাচনের অভিজ্ঞতা সামনে আনছেন, কেউ দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, আবার কেউ নগর প্রশাসনের সাম্প্রতিক অভিজ্ঞতাকে নিজের যোগ্যতা হিসেবে তুলে ধরছেন।

নির্বাচনের আগেই ট্রাম্পকে নতুন প্রস্তাব ইরানের, কী আছে তাতে?
পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন যে তাদের প্রস্তাবিত এই নতুন খসড়াটি নতুন কোনো শর্ত আরোপ না করে মূলত গত জুনের সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এবং বর্তমানে তারা মার্কিন তরফ থেকে আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় দিন গুনছেন।

দেশবিরোধীদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি কোন পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে।” আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।



