
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে না করা হলে তার প্রভাব জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের আন্দোলনেও পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
স্থানীয় নির্বাচনে সমঝোতা না হওয়ায় যদি বিরোধীদের চলমান আন্দোলন ব্যর্থ হয় তার দায় জামায়াতকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের মিত্র মামুনুল।
আজ শনিবার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা, দলের অবস্থান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওই বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
বিফ্রিংয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বোচনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। উত্তর সিটির প্রার্থী মাওলানা মুরশিদ সিদ্দিকী। তিনি দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। আর দক্ষিণের প্রার্থী করা হয়েছে দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হককে
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী অনেক আগেই জোট বাদ দিয়ে ‘একলা চলো’ নীতি নিয়েছে। এতে শরিকদের অনেকেই মনঃক্ষুণ্ন বলে খবর ছিল। মামুনুল হক ঐক্যের স্বার্থে নির্বাচনী সমঝোতা প্রয়োজন বলে প্রকাশ্যে বলেছেন। যদিও আগে শরিকরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে বলে জামায়াত থেকে বলা হয়েছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘‘১১ দলীয় যে ঐক্য, তার অধীনে আমরা জাতীয় সংসদ নির্বাচন করেছি। নির্বাচন পরবর্তী সময়ে গণভোটের রায় কার্যকর করার যে গণদাবি সেই আন্দোলনে আছি, ঐক্যের মধ্যে আাছি। তবে আমার প্রত্যাশা এমনি যে, আমাদের এই আন্দোলনের ঐক্যের স্বার্থে, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার স্বার্থেই ১১ দলীয় ঐক্যটা সংহত ও মজবুত থাকা দরকার ছিল।”
মামুনুল আরও বলেন, ‘‘আমরা লক্ষ্য করছি ১১ দলের প্রধান কিংবা অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী সর্বপ্রথম এককভাবে দলীয় প্রার্থী ঘোষণা শুরু করেছে। কাজেই সে ক্ষেত্রে আমরা আশঙ্কা করি যে সবগুলো দল ভিন্ন ভিন্ন প্রার্থী দেওয়ার কারণে আমাদের আন্দোলনের চলমান ঐক্যে দুর্বলতা দেখা দিতে পারে। বিভেদ দেখা দিতে পারে মাঠ পর্যায়ে। সেটা যদি দেখা দেয়, আমরা এখনো সকলকে আহ্বান জানাব, আন্দোলনের ঐক্যের স্বার্থে নির্বাচনী সমঝোতা প্রয়োজন। যদি সেটা না হয়, তাহলে বড় দল হিসেবে জামায়াতে ইসলামীকে প্রধানত ভূমিকা পালন করতে হবে, এর ব্যর্থতার দায়ও তাদেরকে নিতে হবে।”

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন