Advertisement

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগের আহ্বান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগের আহ্বান
রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে এমজেএফের সংলাপে অতিথিরা। ছবি: এমজেএফ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন ও সচেতনতা তৈরিই যথেষ্ট নয়; আইনের কার্যকর প্রয়োগ, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজলভ্য সহায়তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মত দিয়েছেন বক্তারা।

Advertisement

আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সংলাপে বক্তারা এসব কথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যে এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী।

Advertisement

আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান, চিকিৎসক ও রাজনীতিক ডা. তাসনিম জারা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ।

অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে নাট্যদল বটতলা একটি পরিবেশনা উপস্থাপন করে।