Advertisement

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রাইম ব্যাংক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি: প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ ছাড়া, চাকরির নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে একটি মক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির সাক্ষাৎকারে নিজেদের উপস্থাপন ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পান।