Advertisement

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
জাতীয় প্রেস ক্লাবে ‘সাইবার সুরক্ষা আইন: পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক মতবিনিময় সভায় অতিথিরা।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘সাইবার সুরক্ষা আইন: পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন নারী ও শিশু নির্যাতন দমন পক্ষ ২০২৬-কে সামনে রেখে প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নারী ও শিশুর প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধ প্ল্যাটফর্মের (সিএসডব্লিউসি) সচিবালয় হিসেবে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ সভার আয়োজন করে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আইনের প্রায়োগিক দিক তুলে ধরে তদন্তের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা, প্রমাণ সংগ্রহে পুলিশের সাক্ষরতা বৃদ্ধি, ও সংবেদনশীল সংবাদ প্রচারের উপর গুরুত্বারোপ করেন।

Advertisement

সভায় বক্তব্য দেন টেক গ্লোবাল ইনস্টিটিউটের কান্ট্রি হেড ফৌজিয়া আফরোজ, ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শ্রবণা দত্ত, ডিজিটালি রাইট লিমিটেডের নির্বাহী পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী, ব্লাস্টের এডেভোকেসী ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহবুবা আক্তার।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিএসডব্লিউসি প্ল্যাটফর্মের উপদেষ্টা ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।