
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টুটুল একজন পরিবহন ব্যবসায়ী। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত কয়েক মাস তিনি ভাড়া পরিশোধ করেনি। ভাড়া নিয়ে মামুনের সাথে তার বাকবিতণ্ডা হয়।
কয়েকদিন আগে ভিডিও কলে সন্ত্রাসী নুর আজিমের ছবি বাড়ির মালিক টুটুলকে দেখানো হয়। ভাড়াটিয়া মামুন সন্ত্রাসীর ছবি দেখিয়ে বলে, “একে চিনতে পেরেছেন?” উত্তরে টুটুল বলেন, “না আমি তাকে চিনি না।”
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পেছন থেকে তার বাড়িতে প্রবেশ করে দুই রাউন্ড ফাঁকা গুলি করে।
নগরীর লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি।” কারা এবং কী কারণে এখানে গুলির ঘটনা ঘটল, তা নিশ্চিত করে জানাতে পারেননি এসআই সাইফুল।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।