Advertisement

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: চরচা

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

Advertisement

আজ মঙ্গলবার বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সামাজিক অগ্রযাত্রায় নারীর অবদানকে যথাযথ মূল্যায়ন করা সময়ের অনিবার্য দাবি।

জামায়াতের সেক্রেটারি বিবৃতিতে বলেন, “দুর্ভাগ্যজনক হলো, আমাদের দেশে এখনো ধর্ষণ, হত্যা কিংবা অন্যান্য নিপীড়ন থেকে মুক্তি পাননি নারীদের বড় একটি অংশ। দেশের বিভিন্ন কলকারখানায় কর্মরত নারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের খবরে উঠে আসছে। এসব নিপীড়ন ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও দেশবাসীকে নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

গোলাম পরওয়ার আরও বলেন, “সামাজিক অগ্রযাত্রায় তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা সময়ের অনিবার্য দাবি। তবে বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত নারীদের অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হয়ে আসছেন, যা খুবই উদ্বেগজনক।”

Advertisement

জামায়াত সেক্রেটারি বলেন, “নারীদের ওপর নির্যাতন বন্ধে নাগরিকদের নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও সচেতনতার বিকল্প নেই। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান এবং জনপরিসরে তথা গণপরিবহনসহ যাতায়াতের ক্ষেত্রে কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সামাজিক পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে, যাতে নারীরা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সহিংসতা কিংবা নির্যাতনের শিকার না হন। আমরা আশা করছি, সমাজ ও রাষ্ট্রের অংশীজনেরা এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।”