জামায়াত

‘গুপ্ত’ বলায় প্রধানমন্ত্রীর ওপর আক্ষেপ পরওয়ারের
প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীকে ‘গুপ্ত’ বলায় আক্ষেপ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলে

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ
জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে এ নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর।

আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যমূলক: জামায়াত
দলের নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের ঘটনার মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা: কী আছে এজাহারে, ঘটেছিল কী
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, মারধর ও হুমকির অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা

ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে গাজী নজরুল নয় কেন?
দুই এমপির অপরাধই গুরুতর। একজন দলের নির্দেশে পদত্যাগ করলেন। আরেকজন দল থেকে বহিস্কার হওয়ার পরও পদে বহাল থাকলেন। এটি আইনের দুর্বলতা, না রাজনৈতিক কৌশল? আমরা বলছি ত্রয়োদশ সংসদের দুই দলের দুই সংসদ সদস্যের কথা।

রাড্ডায় হামলা: দোষারোপের রাজনীতির ফাঁকে তদন্ত কতটা এগোচ্ছে?
মিরপুরের রাড্ডা এমসিএইচ এফপি স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া নিয়ে চলেছে ‘দোষারোপের রাজনীতি’। বিরোধী দলগুলোর অভিযোগ সরকারি দলের দিকে। আর সরকারি দলের এমপির পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা। দায় চাপানোর এই রাজনৈতিক কথার খেলার মাঝখানে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রটির

দেশের আইনশৃঙ্খলার অবনতিতেও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাক: জামায়াত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও স্বরাষ্ট্রমন্ত্রী ‘নির্বাক ও ভাষাহীন’ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত
সম্প্রতি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের মুসলমানদের সুন্নাহ দাড়ি নিয়ে কটাক্ষপূর্ণ স্লোগানের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজাকার থেকে কিছুটা মুক্তি দিতে জামায়াতকে পতাকা দেন খালেদা জিয়া: মীর শাহে আলম
দেশের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর ‘কৃতজ্ঞতাবোধ’ কম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে

এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় মামা ওবায়দুর কারাগারে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় নজরুলের শ্যালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাইনি: জামায়াত আমির
দেশের চলমান সংকটের মধ্যে সরকার সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নিলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তারা জনগণের প্রয়োজনে সংসদে গিয়েছেন, বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাননি বলে মন্তব্য করেছেন তিনি।

‘ছড়িয়ে পড়া’ চিরকুট কি এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের?
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ কিছু চিরকুট ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, ওই চিরকুটি কি আসলেই গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর? যদিও মরিয়মের স্বজনরা বলছেন, চিরকুটের হাতের লেখা তারা চেনেন না।

গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি বাতিল হবে?
গাজী নজরুল দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়নি। তার সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে হলে সংসদ থেকে বিষয়টি স্পিকারের মাধ্যমে ইসিতে পাঠানোর বিষয়টি সামনে আসবে।

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন পরওয়ার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এবং গত কয়েক দিনে রাজধানীতে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্ন এড়িয়ে গেলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আওয়ামী লীগ নিয়ে এমন প্রশ্ন

গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।

বিএনপি ‘নতুন স্বৈরাচার’: জামায়াত আমির
বর্তমান বিএনপি সরকারকে ‘নতুন স্বৈরাচার’ বলে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

বাংলাদেশ কি ‘ক্লোজড অটোক্রেসি’?
ভি-ডেম ও ইন্টারন্যাশনাল আইডিইএর সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থান উঠে এসেছে। ভি-ডেমের হিসাবে বাংলাদেশ ‘ক্লোজড অটোক্রেসি’ শ্রেণিতে রয়েছে। অন্যদিকে প্রতিনিধিত্ব, অধিকার, আইনের শাসন ও অংশগ্রহণের সূচকেও বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করা হয়েছে।

স্থানীয় নির্বাচনে সরকার বিরোধীদের জিততে দেবে না: গোলাম পরওয়ার
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ না রাখায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধীদের নির্বাচন থেকে দূরে রাখতে এবং দলীয় প্রার্থীদের জয়ী করতে সরকার ও নির্বাচন কমিশন একদলীয় অপকৌশল নিয়েছে।


