
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার চরচার সঙ্গে আলাপে তিনি ভোটের পরিবেশ, প্রার্থীদের নিরাপত্তা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে মন্তব্য করেছেন।
ভোট সামনে রেখে ঝুঁকিতে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, ‘‘কোনো কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে, যেকোনো একটি দলের নেতার জন্য ব্যাপক সরকারি প্রটেকশন প্রোটোকলের সিদ্ধান্ত হতে যাচ্ছে। একটা রাজনৈতিক দলের প্রধানের জন্য আলাদা ব্যবস্থা, এটা তো লেভেল প্লেয়িং ফ্লিল্ড মেনটেন হলো না।’’
গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের গণআকাঙ্খা পূরণে ইসির উদ্যোগ সন্তোষজনক নয় মন্তব্য করে তিনি বলেন, ‘‘যে সমস্ত দলের নেতৃবৃন্দ নিরাপত্তার প্রশ্নে বেশি ঝুঁকির মধ্যে আছেন, তাদের নিরাপত্তা কে দেবে? নির্বাচন কমিশনের কোন আইনে আছে, একটা রাজনৈতিক দলের প্রধানের জন্য আলাদা ব্যবস্থা। যদি ন্যায্যতা–সমতা না হয়, তাহলে এটাও লেভেল প্লেয়িং ফিল্ড হলো না।”
তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে হত্যার শিকার হতে হয়েছে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে। আজ সকালে খুলনায় একই কায়দায় গুলিতে আহত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদার।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গোলাম পরওয়ার নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালোচনা করেন। চরচাকে তিনি বলেন, ‘‘প্রধান নির্বাচন কমিশনারের এখন দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেয়িং ফিল্ডের গুরুতর ব্যত্যয় হচ্ছে কি না, কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করছে কি না–সেসব ব্যাপার ঠিকঠাক করা। কিন্তু তিনি তো যথাযথভাবে এটা করতে পারছেন না। পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় নয়। এখন পুলিশ তো চলবে নির্বাচন কমিশনের কথায়।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।