
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। আজ রোববার ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিশেষ অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস-৪’ এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিবৃতিতে দাবি করা হয়েছে, রণতরীটিকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইআরজিসি সতর্ক করে বলেছে, “এই অঞ্চল আক্রমণকারীদের জন্য স্থল ও সমুদ্রে একটি কবরস্থানে পরিণত হবে।”
গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান এই ভয়াবহ পাল্টা হামলার ঘোষণা দেয়।
ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে। এটি ওই অঞ্চলে মোতায়েন করা দুটি মার্কিন রণতরীর একটি এবং ইরানি উপকূলের সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল। এই হামলার মাধ্যমে ইরান সরাসরি মার্কিন সামরিক শক্তির প্রধান প্রতীককে লক্ষ্যবস্তু করার বার্তা দিল।
ক্ষেপণাস্ত্রগুলো রণতরীটিতে সরাসরি আঘাত হেনেছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”