Advertisement

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে পুলিশ।

Advertisement

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার লালমাটিয়া থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Advertisement

ডিএমপির অতিরিক্ত পুলিশের শফিকুল ইসলাম চরচাকে এতথ্য নিশ্চিত করে। তিনি জানান, ডরিন রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন। ডরিন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগের পলাতক নেতা-কর্মীদের সঙ্গে ডরিনের সার্বক্ষণিক যোগাযোগ ছিল।