Advertisement

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

Advertisement

আজ বুধবার এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ চরচাকে বলেন, “সরকারি কর্তব্য কাজে অবহেলা ও আদেশ অমান্য করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।”

তবে কী কারণে ওই সার্জেন্টকে বরখাস্ত করা হয় সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে বলেও জানান আমিনুর রশিদ।

Advertisement

রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার পর গত ১৫ নভেম্বর ‘নজরদারিতে’ থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডের আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত।