
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের এক নারী কয়েদি পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

ইরান যুদ্ধের মধ্যে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ায় ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সময় তাদের দায়িত্বে অবহেলার তথ্য পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পরে বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং হাসপাতাল প্রশাসন ঘটনাটি সম্পর্কে জানতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মচারী জিএম নাজমুল হাসানকে শনিবার চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।

অস্ট্রেলিয়ায় সংসদে বোরকা পরে প্রবেশ করায় ডানপন্থী সিনেটর পলিন হ্যানসনকে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। তাঁর এ পদক্ষেপ দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকে একে বর্ণবাদী ও অসম্মানজনক আচরণ হিসেবে দেখছেন। হ্যানসন আগে থেকেই ইসলামী পোশাক নিষিদ্ধের দাবিতে বিতর্কিত।