
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
চরচা ডেস্ক

‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না’—সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এমন বক্তব্যের আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইনসহ ১৪ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে সরকার।
বার্তা সংস্থা ইউএনবি জানায়,অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পেশাগত দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
ইউএনবির প্রতিবেদনে আরও বলা হয়, বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজিম, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সহকারী কমিশনার গোলাম রুহানী।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি ছাড়াই এসব কর্মকর্তা ২০২৪ সালের আগস্ট ও ডিসেম্বর মাস থেকে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এর মধ্যে বিপ্লব কুমার সরকার ২০২৪ সালের ৬ আগস্ট, গোলাম রুহানী ৮ আগস্ট, কাজী আশরাফুল আজিম ১৪ আগস্ট, সুদীপ কুমার চক্রবর্তী ২২ আগস্ট এবং মোহাম্মদ ইকবাল হোসেন ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া কক্সবাজারের উখিয়ায় ৮ এপিবিএনে পদায়ন করা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে অনুপস্থিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় প্রজ্ঞাপনে উল্লিখিত কর্মকর্তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ইমেইলের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তাদের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এই শৃঙ্খলাভঙ্গ ও সরকারি বিধিবিধান লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ইকবাল হোসাইনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর বিষয়ে বলতে শোনা যায়।
ভিডিওতে ইকবাল হোসাইন বলেন, ‘‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’’

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে শুরুতে অবশ্য কিছুটা চাপেই পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে বড় লিডের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলা

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে প্রত্যাহার
সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলবে ঢাকা স্পেশাল-৩ ট্রেন। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে চট্টগ্রাম স্পেশাল-৪ ট্রেন।

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।