
খুলনায় ১১ মাসে ৮০ খুন: পুলিশ একা চলে না রাতে, পাবলিকের জান হাতে!
পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় পুলিশের নিজস্ব নির্দেশনাতেও। খুলনার চার থানায় বিশেষ অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শুরু করা সংলাপে শরিকদের নিয়ে জোটগতভাবে অংশ নিতে চায় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এর বাইরে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথেও সংলাপ চায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী দলটি।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতাকে ঘিরে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ভারত থেকে দেশে আসার ঘোষণা দিয়েছেন। চলতি মাসে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও এনআইডি চেয়ে তার পক্ষে চিঠি যাওয়ার খবর দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর পর গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। প্রাণহানিরও খবর পাওয়া গেছে বেশি কিছু জায়গায়। এর মধ্যে সংসদে সরকারপ্রধান তারেক রহমান চব্বিশের আন্দোলনের মতো ঐক্যের ডাক দেন। এই সূত্রই সংলাপের বিষয়টি সামনে আসে।
জামায়াতের জোটসঙ্গী এনসিপির সঙ্গে আলোচনার সময় দেশের বাইরে ছিলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সফর সংক্ষেপ করে মঙ্গলবার দেশে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া সফর শেষে জামায়াত আমিরের এক দিনের মালয়েশিয়া সফরের কথা ছিল। জামায়াত আমিরের সফর সংক্ষিপ্ত করার পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে আলোচনা থাকলেও আনুষ্ঠানিকভাবে দলটি কিছু জানায়নি।
এদিকে জামায়াত ‘জুলাইপন্থী’ ছাড়া অন্য নিবন্ধিত দলগুলোর বিষয়ে ‘আপত্তি’ জানিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কবে বৈঠক হবে, সেই তারিখ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন জামায়াত নেতারা। তবে সংলাপে বসলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা চূড়ান্ত করতে চায় দলটি।
জামায়াত নেতারা জানিয়েছে, দলটি জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই উদ্যোগকে ‘বিশেষভাবে গুরুত্ব’ দিচ্ছে। তবে তারা দলগতভাবে নয়, ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসঙ্গে বসতে চায়।
জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াত তাদের অবস্থানের কথা সরকারকে জানিয়েছে।
দলটির নেতারা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ওই সংলাপে ডাকা উচিত। তাতে জাতীয় ঐক্যের ক্ষেত্র সৃষ্টি হবে। তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত যে সকল দল জুলাই আন্দোলনে ছিল না, তাদের বিষয়ে জামায়াতের আপত্তি আছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের চরচাকে বলেন, ‘‘আমরা একসঙ্গে (জোটগতভাবে) বসতে চাচ্ছি। আমরা মনে করছি একসঙ্গে বসলে ভালো হবে। অথবা জুলাইয়ের পক্ষের সব শক্তি একত্রে বসলে ভালো হয়। তাহলে একটি বার্তা যাবে যে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি।”
এহসানুল মাহবুব বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য ওনাদের (সরকারি দল) বক্তব্য স্পষ্ট করতে হবে। এর সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে হবে। এটা আমাদের ৭ দফা দাবিতেও আছে। এসব নিয়ে সংলাপে আলোচনা হবে।”
নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্য দলগুলোকে নিয়ে সংলাপের বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “জুলাইয়ের পক্ষের যারা ছিলেন, তাদের নিয়েই আমরা বসার বিষয়ে বলেছি। আমরা ১১ দল একসঙ্গে আছি। তবে সরকার কী করবে, সেটা তো তাদের ওপর নির্ভর করবে।”
সরকার রাজি হলে এনসিপিকে আবারও সংলাপে নিতে জামায়াত আগ্রহী বলে জানিয়েছেন দলটির এই শীর্ষ নেতা।
এনসিপি আবার বৈঠক করবে?
এনসিপিকে নিয়ে আবার বসার বিষয়ে জামায়াতের প্রস্তাবের বিষয়ে তরুণদের দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব চরচাকে বলেন, “জোটগত বৈঠক করলে আবারও আমাদের দল থেকে যেতে পারে। এখানে তো কোনো অসুবিধা নেই। এখন দেখতে হবে বিএনপির দৃষ্টিভঙ্গী কী? ওনারা কীভাবে বসতে চান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, এটা ওনার পলিসির ওপর নির্ভর করবে।”
সংলাপে চাওয়া কী–জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, “আমরা তো বলেছি, প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের না। তাই ওভারঅল বাংলাদেশের সিভিল সোসাইটি এবং রাজনৈতিক দলগুলোর বাইরেও যারা জুলাইয়ের শক্তি আছে, সবাইকেই অনবোর্ড রাখা (দরকার)। এটা একটি সার্বভৌমত্বের ইস্যু। তাই এখানে শিক্ষার্থী-জনতা সবাইকেই একীভূত করতে হবে। অর্থাৎ, রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদেরই এ বিষয়ে সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী তো এতজনের সঙ্গে সংলাপ করতে পারবেন না। তাই অন্যদের ভিন্ন প্রক্রিয়ায় সচেতন করতে হবে।”
সরকার কী চায়, সেটা জেনে সিদ্ধান্ত: এবি পার্টি
জামায়াতের জোটসঙ্গী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু চরচাকে বলেন, “সরকার সংলাপ চাচ্ছে। এখানে আমাদের আগ্রহের কোনো বিষয় নেই। সরকার কী বলতে চায়–সেটা আমরা শুনব।”
সংলাপে কোনো দাবি আছে কি না–জানতে চাইলে মুজিবুর রহমান মঞ্জু বলেন, “সরকার কীসের ভিত্তিতে কী কারণে সংলাপ চাচ্ছে, কী সহযোগিতা চাচ্ছে, কোন বিষয়ে ঐক্য চায়–সেটা সরকারের কাছ থেকে শুনব। তারপর আমাদের কোনো বক্তব্য থাকলে বলব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে তো আমরা একমত আছিই। আমরা ঐক্যবদ্ধ। আমরা তো তাদের নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়েছি। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার ব্যাপারে একমত। তাদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। সরকার কি চাচ্ছে আমরা রাস্তায় নেমে ছাত্রলীগকে প্রতিহত করব? নাকি সরকারের সঙ্গে একমঞ্চে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দেব? সে জন্য সরকার কী চাচ্ছে, সেটা সরকারকে আগে বলতে হবে।”

খুলনায় ১১ মাসে ৮০ খুন: পুলিশ একা চলে না রাতে, পাবলিকের জান হাতে!
পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় পুলিশের নিজস্ব নির্দেশনাতেও। খুলনার চার থানায় বিশেষ অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ কি মোবাইল ফোন চেক করতে পারে?
কিছু দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন রাফিদুল ইসলাম সাকি। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে আসতেই তাকে ডাকেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। সাকিকে ফোন বের করতে বলে তার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ খুলে দেখাতে বলে। ফেসবুকের ছবি এবং পোস্টগুলোও দেখে তারা। হোয়াটসঅ্যাপের গ্রুপের

ইন্দোনেশিয়ায় আটক বিস্ফোরক ও সিমের মালিক কে, জানে না কেউ!
চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করা ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ও বিপুলসংখ্যক ফাঁকা সিমকার্ডবাহী জাহাজ এমভি স্টার লাইন ইন্দোনেশিয়ায় আটক হওয়ার পর পণ্যগুলোর আমদানিকারক বা মালিকের পরিচয় এখনো জানা যায়নি। মোংলা পোর্ট কাস্টমসের তথ্যভাণ্ডারেও জাহাজটির কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট

বাসের কন্ডাক্টরের লাইসেন্স: কয়জন জানে, কে মানে!
বাংলাদেশের গণপরিবহনে চালকের পাশাপাশি বাসের ভেতরের শৃঙ্খলা রক্ষা, ভাড়া আদায় ও যাত্রীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করার মূল দায়িত্ব পালন করেন কন্ডাক্টর বা সুপারভাইজার। বাংলাদেশের সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী এই কন্ডাক্টরদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক।