
এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
চরচা ডেস্ক

রাঙামাটির সাজেকে চলমান সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ।
আজ বুধবার বাঘাইছড়ি উপজেলার দাঁড়িপাড়া স্কুল মাঠে এ সংবাদ সম্মেলন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১১ অক্টোবর ২০২৬ সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন হঠাৎ করে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয়। পরে ২৬ অক্টোবর সরকারের প্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বৈঠকে অবরোধকারীরা তাদের পূর্বের তিন দফার পরিবর্তে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে চারটি দাবি মেনে নেয়া হয়। কিন্তু ৪ নম্বর দাবি ‘জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে অতি দ্রুত সরিয়ে নিতে হবে।’ অমীমাংসিত থেকে যায়। এ কারণে সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে যে অযৌক্তিক দাবিতে সড়ক অবরোধ চলছে সেই দাবিটিও একান্তই প্রসীতপন্থী ইউপিডিএফের ও তার নেতাকর্মীদের। ওই দাবির সাথে সাজেকের সাধারণ জনগণের কোনো সম্পর্ক নেই। সড়ক অবরোধের নামে জনগণকে জোর করে বা চাপ প্রয়োগ করে সেই দ্বন্দ্বে জড়ানো কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাজেকে ৫০-এর অধিক গ্রাম রয়েছে, যেখানে হাজার হাজার মানুষের বসবাস। সড়ক অবরোধের কারণে সাজেকের জনসাধারণ এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। আমরা সাজেক এলাকার কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ এই অনায্য সড়ক অবরোধের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি
আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান থাকলেও রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।

বিএমইটির সালিশে ‘মেলে না’ প্রকৃত ক্ষতিপূরণ
বিদেশে গিয়ে প্রতারণার শিকার অভিবাসী কর্মীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থায় অভিযোগ করেও প্রকৃত ক্ষতিপূরণ পাচ্ছেন না। পাশাপাশি দায়ের করা অভিযোগগুলোর ৬১ শতাংশের বেশি এখনো নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে বলে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় উঠে