
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
রাঙামাটির সাজেক উপত্যকায় খাগড়াছড়ি-সাজেক সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আজ রোববার শিথিল করেছে ইউপিডিএফ-সমর্থিত দুটি সংগঠন। তবে অন্য একটি সংগঠন পাল্টা অবরোধ কর্মসূচি পালন করায় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অবরোধের ১১তম দিনে আজ রোববার বাঘাইহাট বাজার থেকে সাজেক পর্যটনকেন্দ্র পর্যন্ত হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। এতে স্থানীয় বাসিন্দারা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পেয়েছেন।
তবে খাগড়াছড়ির দীঘিনালা ও বাঘাইছড়ি থেকে সাজেকের উদ্দেশে কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থনপুষ্ট সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন গত ২২ অক্টোবর থেকে এই সড়কে অবরোধ কর্মসূচি পালন করে আসছে।
মানবিক বিবেচনায় আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ শিথিল রাখার ঘোষণা দেয় সংগঠন দুটি।
তবে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি এ ঘোষণা প্রত্যাখ্যান করে সাজেক সড়কে পাল্টা অবরোধের ডাক দেয়।
এদিকে পরিবহন মালিক ও শ্রমিকেরাও নির্দিষ্ট সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন।
এর ফলে রোববার সকাল থেকে খাগড়াছড়ি, বাঘাইছড়ি ও লংগদু থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনে বাধা দেন বিক্ষোভকারীরা।
সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে যাতায়াতকারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সদস্যদের ওই এলাকা থেকে বিতাড়নের দাবিতে সংগঠন দুটি অবরোধের ডাক দিয়েছিল।
আজ রোববার সাময়িক শিথিলতার মেয়াদ শেষ হওয়ার পর আগামীকাল সোমবার থেকে পুনরায় অবরোধ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে তারা।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।