
চট্টগ্রামের বাঁশখালীতে আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেলসংলগ্ন বৈরাগ এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়।

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলে এসে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ওসি আরও জানান, তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সুমাইয়া ডাকাতির একটি সাজানো গল্প তৈরি করেছিলেন বলেও জবানবন্দিতে স্বীকার করেছেন।

স্থানীয়রা ঘরে প্রবেশ করে ছোট গৃহবধূকে হাত বাঁধা অবস্থায় কান্নারত দেখতে পান। অন্য ঘরে গিয়ে মিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। স্বজনেরা ওড়না খুলে তাকে জাগানোর চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয় একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টানা পাঁচ দিনের বর্ষণে পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটিসহ উপজেলাগুলোর সড়কের বিভিন্ন অংশ ভাঙনসহ অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে।

চট্টগ্রামে আজ বৃহস্পতিবার সকাল থেকে কিছু সময় থেমে থেমে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছূটি ঘোষণা করা হয়। তবে অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।

উখিয়া থানার ওসি জানান, বুধবার রাত দেড়টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের বি/৬ ব্লকে এহতেশামুল ও তার স্ত্রী সুফিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে এহতেশামুল ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও দুই ছেলেকে আঘাত করেন।

দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি পর ছোট ভাই ঘর থেকে একটি ছুরি এনে বড় ভাই আল আমিনের বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাগবিতণ্ডা শুরু হলে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এফএফডব্লিউসি জানায়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ও যাতায়াত ব্যাহত হওয়ায় থানচির দুর্গম এলাকার তিনটি পর্যটনকেন্দ্রে এখনো শতাধিক পর্যটক আটকা রয়েছেন।

সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টার এক বুলেটিনে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী (২৪ ঘণ্টায় ৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।