ads

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
ছবি: ইউএনবি

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ সোমবার দুপুরে আবহাওয়া অফিসের এক বুলেটিনে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ওই সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী (২৪ ঘণ্টায় ৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

সম্পর্কিত