আবহাওয়া বার্তা

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আকাশ আংশিক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কস

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মে

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও

সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ সারা দেশেই গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার প

ঢাকা-চট্টগ্রামসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের আশঙ্কা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, কোথাও কোথাও ভূমিধসও হতে পারে। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক

নদীবন্দরে সতর্কতা, বৃষ্টি হতে পারে ঢাকায়
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ বুধবার ঢাকা ও আশপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকায় ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে। সকাল থেকেই অনেকে ছাতা ও রেইনকোট সঙ্গে নিয়ে বের হতে দেখা গেছে।

দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলেও সতর্ক করেছে রাষ্ট্রীয় সংস্থাটি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা, দেশজুড়ে বৃষ্টির আভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করেছে সংস্থাটি।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি হতে পারে
আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা ৫ দিন বৃষ্টির আভাস
আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরদিন ২৪ জুলাই থেকে বৃষ্টি কিছুটা কমলেও দেশের অধিকাংশ স্থানেই মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টির শঙ্কা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি, উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা
দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদী এরইমধ্যে দুটি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরাঞ্চলের কিছু জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী দুদিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশজুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।


