Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বন্দরে সতর্কতা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৯: ৩৭
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। একারণে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আজ ভোর ৩টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণাgarments-labour

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ নামটি দিয়েছে ভারত। এর অর্থ ঢাক বা ডঙ্কা, যা এক ধরনের বাদ্যযন্ত্র।

বিষয়: আবহাওয়া অধিদপ্তরবঙ্গোপসাগরআবহাওয়াআবহাওয়া বার্তাবাংলাদেশআবহাওয়া পর্যবেক্ষণাগারআবহাওয়ার পূর্বাভাস
Advertisement
সর্বশেষ
  • ১

    বাংলাদেশে ঘুরতে এসে আগুনে প্রাণ গেল ফিলিপাইনের নারীর

  • ২

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

  • ৩

    ১০% লোকের মাসিক আয় ৮৮০০টাকা!

  • ৪

    রাহুল গান্ধীকে আরও অনেক পথ হাঁটতে হবে

  • ৫

    ‘চুক্তি না থাকার চেয়ে মন্দ চুক্তিও ভালো’

সম্পর্কিত
  • বাংলাদেশে ঘুরতে এসে আগুনে প্রাণ গেল ফিলিপাইনের নারীর

    বাংলাদেশে ঘুরতে এসে আগুনে প্রাণ গেল ফিলিপাইনের নারীর

    রাজধানীর বনানীতে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনে এক ফিলিপাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। ৬৩ শতাংশ দগ্ধ হয়ে কেইস্টিন ভার বুনাগ (৩৩) নামের এই নারী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

  • যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে নয়জন আরোহী নিয়ে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন লেগে যায়। এতে উড়োজাহাজে থাকা নয়জনই নিহত হয়েছেন।

  • র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

    র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

    গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

  • খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ হুমায়ুন কবির জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগর নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।