
আজও মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া
মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে নয়জন আরোহী নিয়ে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন লেগে যায়। এতে উড়োজাহাজে থাকা নয়জনই নিহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে কতজন যাত্রী ও কতজন ক্রু ছিলেন, সেটিও জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে একে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছেন।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, উড়োজাহাজটি ক্ষেপণাস্ত্রের মতো নিচে আছড়ে পড়তে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে এটি দ্বিতীয় প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা। এর আগে গত জুনে মিসৌরি অঙ্গরাজ্যের বাটলারে স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হন।
ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, লিয়ারজেট-৬০ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এটিই সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। ২০০৮ সালে দক্ষিণ ক্যারোলাইনার কলাম্বিয়া থেকে উড্ডয়নের সময় একই মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, লিয়ারজেট-৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল।
পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল এলাকায় ক্রেস্টহেভেন বুলেভার্ড ও টেনথ অ্যাভিনিউ নর্থের মাঝামাঝি স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে উড়োজাহাজটি আছড়ে পড়ার স্থানে বড় গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণে একটি সড়কের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬০০ মানুষ আশ্রয়সংকটে পড়েছেন।
পাম বিচ কাউন্টির কমিশনার জোয়েল ফ্লোরেস জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী মানুষদের কাউন্টির দুটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। দুর্ঘটনাস্থল তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরতে পারবেন না।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করবে এফএএ ও এনটিএসবি। এনটিএসবির তদন্তকারীদের দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে।

আজও মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া
মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

বাংলাদেশে ঘুরতে এসে আগুনে প্রাণ গেল ফিলিপাইনের নারীর
রাজধানীর বনানীতে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনে এক ফিলিপাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। ৬৩ শতাংশ দগ্ধ হয়ে কেইস্টিন ভার বুনাগ (৩৩) নামের এই নারী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বন্দরে সতর্কতা
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। একারণে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

র্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা
গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।