
আজও মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া
মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
চরচা প্রতিবেদক

রাজধানীর বনানীতে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনে এক ফিলিপাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। ৬৩ শতাংশ দগ্ধ হয়ে কেইস্টিন ভার বুনাগ (৩৩) নামের এই নারী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
আজ সোমবার সকালে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, গত ২৮ অক্টোবর রাতে বাসায় রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে দগ্ধ হন কেইস্টি। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
আল আমিন জানান, গত ১৫ অক্টোবর পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন কেইস্টিন ভার। এরপর বনানীর ৭ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে ওঠেন তিনি।
এদিকে, আজিনা মটো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, কেইস্টিন ভার তার বান্ধবী ছিলেন। তারা দুজন গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে একই বাসায় বসবাস করছিলেন।

আজও মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া
মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে নয়জন আরোহী নিয়ে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন লেগে যায়। এতে উড়োজাহাজে থাকা নয়জনই নিহত হয়েছেন।

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বন্দরে সতর্কতা
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। একারণে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

র্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা
গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।