নিহত

সৌদি আরবে নিহত দুই প্রবাসীর দাফন সিলেটে সম্পন্ন
গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন এই দুই প্রবাসী। ওই দুর্ঘটনায় গাড়ির চালকসহ চার বাংলাদেশি নিহত হয়।

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালক নিহত
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় মো. আব্দুস সালাম নামে এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউস মোড় এলাকায় কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গাড়ির অপর চালক বারেক গাজী পলাতক রয়েছেন।

চট্টগ্রাম ইপিজেডে পিকআপের ধাক্কায় নারী শ্রমিকসহ নিহত ২
চট্টগ্রাম ইপিজেডের ভেতরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ইপিজেডের ৫ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, নিহত ৩
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হুতির হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন। সৌদি কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

হুতিদের হামলায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি নিহত
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত রোববার সৌদি আরবের আল খুরাইস এলাকায় আরামকোর স্থাপনায় ওই হামলার ঘটনা ঘটে। এতে সজীব হোসেন প্রাণ হারান।

নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক এসি মিস্ত্রির নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২
নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ২৫ যাত্রী ও ৭ ক্রুসহ মোট ৩২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

খুলনায় ট্রাক চাপায় সিআইডি কর্মকর্তা নিহত
খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি কর্মকর্তা মো. ফজলুর রহমান নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্পেনের কাতালোনিয়ায় বন্যায় ২ জন নিহত
মুষলধারে বৃষ্টির পর বার্সেলোনার কাছাকাছি বেলভিতগে ও কর্নেয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে এবং গাড়ি পানিতে ডুবে যায়। বার্সেলোনার মহাসড়কগুলোতে জমে থাকা জলাশয়ে হাঁসকে সাঁতার কাটতেও দেখা যায়।

সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকায়: রোড সেফটি ফাউন্ডেশন
সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু রয়েছেন। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকায়।

ময়মনসিংহে অটোরিকশায় বাসের চাপা, শিশুসহ নিহত ৭
ময়মনসিংহে যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। গতকাল বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুষকুনি এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশের সীমান্তের কাছে মিয়ানমারের হামলায় অর্ধশতাধিক নিহত, জাতিসংঘের উদ্বেগ
বাংলাদেশের সীমান্তঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যের কিউকতাও শহরে সামরিক বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৫৮ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গত সোমবার ব্যস্ত সময়ে জনবহুল বাজারে চালানো এই হামলার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
চট্টগ্রামের বন্দর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নগরীর বন্দর থানার ২ নম্বর সাইট আদর্শ পাড়া এলাকায় আজ বুধবার সকালে এ হত্যার ঘটনা ঘটে।

কিয়েভ ও আশপাশের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা
রাশিয়া বলেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করা রাজধানীর একটি ডেটা সেন্টার, কিয়েভ অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, ওদেসা অঞ্চলের একটি শিল্প কমপ্লেক্স এবং ইজমাইলের বন্দর অবকাঠামোয় হামলা চালানো হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলায় নিহত ৩৩
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার রাজ্যের কিয়াউকতাও শহরে এ হামলা চালানো হয়। রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।

বরিশালে বাস চাপায় তিন কিশোর নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভা হতাহতদের পরিচয় জানা যায়নি।

নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তাজিম (২২) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে স্বদেশ প্রোপার্টিজ এলাকায় একটি ২০তলা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে।
