Advertisement

নিউইয়র্কে ভবন ধসে অন্তত ৮ জন নিহত, আহত ১৭

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নিউইয়র্কে ভবন ধসে অন্তত ৮ জন নিহত, আহত ১৭
ভবনটিতে বেশ কয়েকটি আবাসিক অ্যাপার্টমেন্ট ছিল। ছবি: এপি/ইউএনবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে স্থানীয় সময় বুধবার তিনতলা একটি ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছে।

Advertisement

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন অগ্নিনির্বাপণ কর্মী রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নগরীর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, জরুরি উদ্ধারকাজে নিয়োজিত কয়েক ডজন কর্মী ধ্বংসস্তূপের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে।

ঘটনাস্থলে থাকা বিবিসির এক প্রতিবেদক বলেন, “এখানে পরিস্থিতি বেশ বিশৃঙ্খল। ভবনটির সামনের পুরো অংশ ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি।”

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন জীবিত ব্যক্তিকে স্ট্রেচারে করে উদ্ধার করছে।

ভবনটিতে বেশ কয়েকটি আবাসিক অ্যাপার্টমেন্ট ছিল। কী কারণে হঠাৎ ভবনটি ধসে পড়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।