Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৭
গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৬
গ্রিসের রাজধানী এথেন্সের প্লাকা এলাকায় গ্যাস বিস্ফোরণের পর একটি ভবন ধসে অন্তত ছয় জন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

গ্রিসের রাজধানী এথেন্সের প্লাকা এলাকায় গ্যাস বিস্ফোরণের পর একটি ভবন ধসে অন্তত ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল শনিবার মরদেহগুলো উদ্ধার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার ধ্বংসস্তূপ থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। নিহত চার জনের কাছে পাওয়া নথি ও ব্যক্তিগত জিনিসপত্র থেকে জানা গেছে, তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের মধ্যে দুই পুরুষ ও দুই নারী রয়েছেন।

নিহত বাকি দুজন ছিলেন ভবনটির দ্বিতীয় তলায় বসবাসকারী এক বয়স্ক দম্পতি। তাদের একজন ব্রিটিশ পুরুষ ও অন্যজন গ্রিক নারী। পাশের একটি ভবনের দুই নারীও আহত হয়েছেন বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস বিভাগ।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় দুই তলা ছোট ভবনটিতে বিস্ফোরণের পর সেটি ধসে পড়ে। এথেন্সের মেয়র হারিস দুকাস জানিয়েছেন, বড় ধরনের গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো খালি করে দেওয়া হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগsalman

দুকাস জানান, ক্ষয়ক্ষতি পুরো সড়ক এবং এর পেছনের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পাশের দুটি ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে ফেলতে হতে পারে। গ্রিসের দৈনিক কাঠিমেরিনি জানিয়েছে, নিহত চার মার্কিন পর্যটকের শুক্রবার সকাল ১১টার দিকে থাকার জায়গা ছেড়ে দেশে ফেরার ফ্লাইটে ওঠার কথা ছিল। তবে তারা সেই ফ্লাইটে উঠতে পারেননি।

এর আগে প্লাকা এলাকার বাসিন্দাদের একটি সংগঠন সেখানে শর্ট সার্কিট ও গ্যাস লিকের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছিল। এক বছর আগে তারা পৌর কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ ও গ্যাস নেটওয়ার্কের ব্যবস্থাপকদের বিষয়টি জানিয়েছিল। সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করতে জরুরি নিরাপত্তা মহড়ারও দাবি জানিয়েছিল তারা।

উই রিমেইন অ্যাকটিভ নামের একটি নাগরিক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বিস্ফোরণের ঘটনাস্থলের একটি ভবনের বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানিয়েছিলেন এবং কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।

গ্রিসের পুলিশের এক মুখপাত্রও এথেন্সের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে বাসিন্দাদের এমন অভিযোগের কথা নিশ্চিত করেছেন। তবে কী ধরনের গ্যাস বা অন্য কোনো পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে কিনা এবং সেটির উৎস কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়: গ্রিসবিস্ফোরণভবন ধসনিহতআগুন
সর্বশেষ
  • ১

    নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী

  • ২

    ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ৩

    গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৬

  • ৪

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

  • ৫

    কোন ভাবনা থেকে সৃষ্টি, ‘একা বাঁচতে শেখো প্রিয়’?

সম্পর্কিত
  • নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী

    নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী

    নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

  • ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    চাঁদা না দেওয়ায় রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে অবস্থিত নিউগিনি হাউজিং প্রোজেক্টের গেটে এ ঘটনা ঘটে।

  • খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

    খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

    খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থায় আজ শনিবার রাত ৭টার পর কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।