আগুন

মানিকগঞ্জে বাসে আগুন
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন
উপসাগীয় দেশ বাইরাইনে আবারও হামলা চালিয়েছে ইরান। হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কাঁঠালবাগানে গ্যাস লিকেজের আগুনে মায়ের পর প্রাণ গেল শিশুরও
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে একে একে প্রাণ গেল একই পরিবারের মা ও ছেলে। দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ অর্ধশতাধিক বাড়িতে হামলা ও আগুন
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ‘বিক্ষুব্ধ-জনতা’ এসব বাড়িতে হামলা চালিয়েছে।

চুলা জ্বালাতেই দগ্ধ হলেন ৪ পোশাকশ্রমিক, দুজনের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের ফতুল্লায় চুলা জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসের আগুনে নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে নারীর মৃত্যু
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে সাবা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন
সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, দগ্ধ ৫
রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

এই দেশে কার রক্তে কে আগুন লাগায়!
বাংলাদেশে তাই আমরা আমজনতারা সব সময়ই শঙ্কা আর আতঙ্কের মধ্যেই থাকি। আগুন যখন জ্বলে, তখন পুড়ে মরার ভয়ে থাকি। আর যখন আগুন জ্বলেও না, তখনও ভয়ে থাকি এই ভেবে যে—কে জানে কখন আগুন জ্বলে ওঠে!

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে ২ পুলিশ বক্সে আগুন
চট্টগ্রামে দুটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি চট্টগ্রাম নগরীতে আরেকটি আনোয়ারা উপজেলায়।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস।

সিলেটে পার্কিং করে রাখা বাসে আগুন
সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ভোরে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে।

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

পিরোজপুরে ২ বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাস সহকারী নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের মোতায়েন করা হয়েছে।

রাজশাহীর গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ
রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

নেত্রকোনায় রেললাইনে আগুন
আগুনে রেললাইনের সামান্য ক্ষতি হয়েছে এবং ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
বিক্ষোভ মিছিল চলাকালে একপর্যায়ে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনে আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময়ে আওয়ামী লীগের দক্ষিণ জেলা শাখার কার্যালয়েও আগুন দেওয়া হয়।

















