Advertisement

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন
সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর ইউএনবির।

Advertisement

আগুনের উৎস হিসেবে স্থানীয়রা দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

তবে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেছেন, কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রল বোমা জাতীয় কিছু না।

আফজাল হোসেন আরও বলেন, বাসায় আগুন দেওয়া হয়নি। বাসার সামনে গলির গেট রয়েছে। গেট পার হলে অনেকগুলো বাসার মধ্যে একটি প্রতিরক্ষামন্ত্রীর বাসা। গলির গেটে সামনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় কেউ আহতও হয়নি বলে জানান তিনি।

Advertisement

আফজাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।