সিলেট

৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অবরুদ্ধ শিক্ষকরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্তিসহ বিভিন্ন দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রায় ৩৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মুক্ত হন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল
ফেসবুকে গান পরিবেশন করে দেশজুড়ে আলোচনা ও সংহতি পাওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার পাশাপাশি জেলার আরও তিন জন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন।

প্রতিদিন গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা, ৩৫ শতাংশ রাখা হবে ব্যাংকে
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। দানের মোট অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয়ের জন্য ব্যাংক হিসাবে জমা রাখা হবে। বাকি ৬৫ শতাংশ দিয়ে মাজারের দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে

সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার
সিলেট বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বেতার কমপ্লেক্স এলাকার দেওয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই তার

সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে
সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

৬ মাসে শেষ ১৪ পরিবার, শুধুই মৃত্যু নাকি হত্যা?
দেশে আবারও একটি সপরিবারে মৃত্যুর খবর পাওয়া গেছে। একই পরিবারের তিনজনের মরদেহ পাওয়া গেছে। এবারের স্থান মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রাম। এই তিন মরদেহের মধ্যে রয়েছে ১৮ মাসের এক শিশুও। আর রংপুরের ঘটনার রেশ এখনো কাটেনি। সিলেট বা লক্ষ্মীপুরের ঘটনা মনে করতেও খুব একটা কষ্ট করার প্রয়োজন পড়ে না

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি থানার পুলিশের একটি দল ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে চিকিৎসক ডা. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের রহস্যজনক মৃত্যুর ১১ দিন পর মৌলভীবাজারে তার বাবা পূর্ণেন্দু চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে অবস্থিত পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘ভটের ফার্মেসি’-এর দ্বিতীয় তলার বাসা থেকে তার মরদেহ উদ্

সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু
সিলেট বিভাগে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ২ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ব্যক্তি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিপু মিয়া (২৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার লিটন সরকার (৩৫)।

সিলেটে চাষের জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের চাষের জমি থেকে আসিদ আলী (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন গণতন্ত্র রক্ষা করা এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই সবার সবচেয়ে বড় দায়িত্ব। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী উভয় দলেরই দায়িত্ব রয়েছে।

রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট সিলেট মহানগর বিএনপির
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে সিলেট মহানগর বিএনপি।

রাষ্ট্রপতির আগমনে সাজছে সিলেট, বাকি সময় খোঁজ থাকে না–অভিযোগ নাগরিকদের
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরকে কেন্দ্র করে সেজেছে সিলেট। নাগরিকরাও তার আগমনে আনন্দিত। একইসঙ্গে তাদের প্রশ্ন–এই সাজ ও শৃঙ্খলা থাকবে তো? তারা চান–সারা বছর প্রশাসনসহ সরকারের অন্য প্রতিষ্ঠানগুলো সিলেট নগরের অবকাঠামোর দিকে নজর দেবে এবং নাগরিক সেবা উন্নত করায় মনোনিবেশ করবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজমিস্ত্রি আটক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর এ অভিযোগের প্রেক্ষিতে বহিরাগত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট
রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। নগরের গুরুত্ব সড়কগুলোর ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। চাঁদনীঘাট সংলগ্ন সারদা হল প্রাঙ্গনে দেখা গেছে রঙ্গিন ডিঙ্গি নৌকা রাখা। অনেকেই বলছেন, রাষ্ট্রপতি সুরমা নদীতে নৌকা চড়বেন হয়তো।

সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের (রোববার থেকে মঙ্গলবার) জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুরির ক্ষতেও হারায়নি রূপ, অমলিন সিলেটের ‘সাদাপাথর’-এর সৌন্দর্য
সম্প্রতি পাথর চুরির ঘটনায় সাদাপাথরের সৌন্দর্য ও পরিবেশ নিয়ে নানা আলোচনা তৈরি হলেও সরেজমিনে গিয়ে দেখা গেছে, এখনো এর প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি হারিয়ে যায়নি। পাহাড়ের সবুজ, নীল আকাশ, সাদা পাথর আর স্বচ্ছ পানির মিলনে এখনো মুগ্ধ হচ্ছেন পর্যটকরা।

উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত
পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

‘মন্ত্রী-এমপিদের বলব, ১৮৭ টাকায় এক সপ্তাহ চলে দেখেন’
সিলেটের কালাগুল, মালনীছড়া ও লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা বলছেন, ১৮৭ টাকা মজুরিতে জীবনযাপন করা কঠিন। দৈনিক মজুরি ৫০০ টাকা করাসহ শ্রমিকদের দাবিগুলো পুরনো হলেও, পূরণ হচ্ছে না।



