
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ডাক বিভাগের তিন কর্মচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে পাথরবোঝাই একটি দাঁড়ানো ট্রাকের পেছনে ডাকবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতরা হলেন মৌলভীবাজারের আদমপুর গ্রামের মৃত খায়রুদ্দিনের ছেলে জসীম (৪০), শ্রীমঙ্গলের সুরভী পাড়ার সন্তোষ শব্দকারের ছেলে মো. রিপন মিয়া (২৩) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড়া গ্রামের মইনুদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৫৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি ডাক ও পার্সেলবাহী কাভার্ডভ্যানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বুধবার দিবাগত ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে মহাসড়কের পাশে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানটি সজোরে ধাক্কা দেয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।