দুর্ঘটনা

নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২
নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ২৫ যাত্রী ও ৭ ক্রুসহ মোট ৩২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদেশিসহ নিহত ২
রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদেশি নাগরিকসহ মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওয়ারীতে ভ্যান উল্টে চালক নিহত
রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ

বরিশালে যাত্রী নিয়ে পুকুরে বাস, একজনের মরদেহ উদ্ধার
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর লাশ উদ্ধার করেছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।

ময়মনসিংহে বাসের সঙ্গে মাহিন্দ্রা-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশালে মালবাহী ট্রলি খাদে পড়ে হেলপার নিহত
বরিশালের গৌরনদীতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে রিফাত গাজী (২২) নামের এক হেলপার নিহত হয়েছেন।

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৯/১১–পৃথিবীর ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল
৯/১১ কোনো সাধারণ দুর্ঘটনা সংবাদ ছিল না। এটি ছিল ইতিহাসের এমন এক ‘টার্নিং পয়েন্ট’, যার পর থেকে পুরো দুনিয়া বদলে যায়। আমাদের কাছে ৯/১১ কখনোই শেষ হয়নি। আমাদের কাছে ‘9/11 to be continued’.

ঢাকায় এত অটোরিকশা চালায় কারা?
সারাদেশের অলি-গলি থেকে রাজপথ কিংবা মহাসড়ক–সবখানেই ব্যাটারিচালিত অটোরিকশার নির্বিঘ্ন যাতায়াত। দেশের আইনে এই যান তৈরি, বিক্রি ও চালানো অপরাধ। তবে আইনের কথা কেবল কাগজে। গত তিনটি সরকার এই বাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ঢাকা শহরে দ্রুত গতির ব্যাটারিচালিত অটোরিকশার কারণে নানা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, আহত ৬৬৪
আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন বলে তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। আজ সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) আগস্ট মাসের সড়ক দুর্ঘটনা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

চট্টগ্রামে মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ লোহাগাড়ার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

ময়মনসিংহে ট্রাকচাপায় ২ অটোরিকশা আরোহী নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশারচালকসহ আহত হয়েছেন আরও চারজন।

লিফটে ওঠার সময় মাথায় আঘাত, প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের
রাজধানীর হাজারীবাগে বাসার লিফটে ওঠার সময় পড়ে গিয়ে লিফটের দরজার সঙ্গে মাথায় আঘাত পেয়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, তিন বন্ধু নিহত
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিম্বাবুয়েতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৭
জিম্বাবুয়েতে একটি মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা একটি গির্জার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েঝে দেশটির পুলিশ।
