Advertisement

চট্টগ্রাম ইপিজেডে পিকআপের ধাক্কায় নারী শ্রমিকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ইপিজেডে পিকআপের ধাক্কায় নারী শ্রমিকসহ নিহত ২
প্রতীকী ছবি

চট্টগ্রাম ইপিজেডের ভেতরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ইপিজেডের ৫ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন তামান্না আক্তার (২৫) ও মোহাম্মদ খলিল। তাদের মধ্যে তামান্না ইপিজেডের স্মার্ট জ্যাকেটের এবং খলিল এনএইচটি নামে দুটি পৃথক কারখানার শ্রমিক।

স্মার্ট জ্যাকেটের সুপারভাইজার ছোটন দাশ চরচাকে বলেন, “ওই দুই শ্রমিক মোটরসাইকেলে করে ইপিজেডে কাজে যাচ্ছিলেন। এ সময় ৫ নম্বর রোডের মোড়ে একটি পোশাক কারখানার পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুইজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।”

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক চরচাকে বলেন, “সকাল নয়টার দিকে হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”