
এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ বুধবার সকাল ১০টার দিকে পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আব্দুস সামাদ নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
সাবেক চেয়ারম্যানের স্ত্রী রুনা বেগম বলেন, “ঘটনার সময় তিনি ও তার দুই ছেলে বাড়িতে ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে অনেক লোকজন এসে বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাদের তিনজনকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালায়।”
রুনা বেগম অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরে থাকা ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন কি না জানতে চাইলে রুনা বেগম বলেন, “অভিযোগ করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
প্রতিবেশী নাসিমা বেগম বলেন, “রাত আনুমানিক ৩টার দিকে চেয়ারম্যানের বাড়ি থেকে শোরগোল শুনে তারা ছুটে যান। আশপাশের লোকজন ছোটাছুটি করার মধ্যে দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আগুন নেভায়। তবে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।”

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

সাজেকে সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রাঙামাটির সাজেকে চলমান সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ। আজ বুধবার বাঘাইছড়ি উপজেলার দাঁড়িপাড়া স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি
আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান থাকলেও রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।