রাজশাহী

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীর সাফল্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রুয়েট কন্সট্রাক্ট কার্নিভাল ২.০’ ‘অটোক্যাড কম্পিটিশনে’ দ্বিতীয় স্থান অর্জন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

রামেবির ভিসি ও সেকশন কর্মকর্তাকে ‘মব’ করে পদত্যাগ করানোর অভিযোগ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে মব সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি প্রবেশ করে এ

সাংবাদিকদের ওপর হামলা, রাবির হল প্রভোস্ট প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে রোববার রাতের হামলার ঘটনা তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসকের উদ্বেগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলা, চার সাংবাদিকসহ আহত ১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। এর বাইরেও আরও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতরভাবে আহত চার সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

রুয়েটে বহুতল হলে লিফট চালুর দাবিতে শিক্ষার্থীদের লং মার্চ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত আবাসিক হল ছাত্র হল-১ এ দ্রুত লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের উদ্দেশ্যে লং মার্চ করেছেন হলটির শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

ছাত্র ইউনিয়নের রাজশাহী জেলা কমিটির আহবায়ক জান্নাতুল নাঈম
রাজশাহী জেলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জান্নাতুল নাঈমকে আহ্বায়ক এবং সাব্বির আহমেদ সাকিব, মীরা সুস্মিতা ও জয়শ্রী মন্ডলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

রাবির শিক্ষকসহ ৮ জনের কাছে ‘সর্বহারা’ পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি
‘সর্বহারা’ পরিচয় দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীসহ একাধিক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

কেমন আছে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ
তীব্র জনবল সংকট ও প্রয়োজনীয় কাঁচামালের অভাবে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের মেরামত ও উৎপাদন কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর রক্ষণাবেক্ষণ ও নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রেলওয়ে কর্মকর্তা ও শ্রমিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, নির্ধারিত

ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপের অভিযোগে আটক ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধি: কৃষক-ব্যবসায়ী-শ্রমিক, সবাই চাপে
সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। এতে রাজশাহীর কৃষক, পাইকারী ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছেন। তেলের দাম বাড়ায় লাগামহীনভাবে বেড়েছে পণ্য পরিবহন খরচ। এতে একদিকে যেমন পাইকারি ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে আড়তে ক্রেতা বা বেপারী না থাকায় উৎপাদিত

রাজশাহীতে পেট্রোলবোমা মেরে দোকানে আগুন, দোকানিকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

রাজশাহীতে পুঁইশাকের খেতে পড়ে ছিল ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ককটেল এবং ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। আজ বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএমসি কোম্পানির একটি দল সিটিহাট-টু-কামালচত্বর সড়কের পাশে নেসকো বিদ্যুৎ ক

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের দফায় দফায় সংঘাতের কারণ কী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে রেলওয়ে কর্মীদের বারবার সংঘাতের ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত জুলাইয়ে ট্রেনের ভেতর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আরও দুই শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে ট্রাভেলিং টিকেট এক্সামিনার (টিটিই)

রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, আনসার ও কর্মচারীদের মারধরের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় চার রেলওয়ে কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি

ফ্ল্যাটে নারীসহ সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’
রাজশাহী নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের উদ্ধার করে চন্দ্রিমা থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাজির মোড়সংলগ্ন ওই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়তে থাকেন

টাকা নিয়ে এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র সংশোধনের অভিযোগ
এইচএসসি পরীক্ষার উত্তরপত্রে মোবাইল নম্বর লিখে রাখা এক পরীক্ষার্থীকে বাসায় ডেকে এনে টাকার বিনিময়ে পুনরায় উত্তরপত্রে লিখিয়ে পাস করিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজশাহী শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক সেকেন্দার আলী রাজশাহীর হাজী জমির উদ্দীন সাফিনা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের

রাজশাহীতে চেকপোস্টে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, কিশোর গ্রেপ্তার
রাজশাহীতে পুলিশের বিশেষ তল্লাশি চলাকালে সিগন্যাল অমান্য করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহীতে ‘ধর্ম নিয়ে কটূক্তি’র অভিযোগে শিক্ষক আটক
রাজশাহীর চারঘাটে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে ‘কটূক্তি’ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে নারায়ণ চন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কী পোস্ট করেছিলেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়



