
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”
রাজশাহীর পবা উপজেলায় রাস্তার উন্নয়ন কাজে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার সংস্কার কাজ চলছে। ওই কাজের মাটি কাটার সাব-কন্ট্রাক্ট পেয়েছেন স্থানীয় যুবদল কর্মী আজাদ আলী।
আজাদ অভিযোগ করে জানান, কাজ শুরু করার পরপরই নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী আতাবুর রহমান সেখানে গিয়ে কাজে বাধা প্রদান করেন। পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভাঙচুর করার হুমকি দেন তিনি।
এই ঘটনা নিয়ে তর্কের একপর্যায়ে স্থানীয় জনতা আতাবুর রহমানকে ধরে গণপিটুনি দেয়।
এই বিষয়ে নওহাটা পৌর বিএনপির বর্তমান সভাপতি রফিকুল ইসলাম বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে আতাবুর রহমানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অসংখ্য অভিযোগ রয়েছে। নিজ দলের কর্মীর কাছে চাঁদা দাবি করার বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক।”
রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন যে, আতাবুরকে যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছেন, তারা এসব চাঁদাবাজির ভাগ পেয়ে থাকেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিকেলে আজাদ আলী ও তার ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পবা থানায় গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, আতাবুর রহমানের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে থানা প্রাঙ্গণের সামনেই আজাদ ও বিপ্লবের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহত আতাবুর রহমানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, “মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।” অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।